Sunday, February 11, 2018

ধ্যান

১। সত্ত্বগুণীর ধ্যান কিরূপ জান? তারা রাত্রে মশারি খাটিয়ে তার ভেতরে বসে ধ্যান করে। লোকে মনে করে, সে ঘুমুচ্ছে। তাদের বাহ্যিক লোক-দেখান ভাব একেবারে নেই।

২। (সাধকের) ধ্যানের সময় মধ্যে মধ্যে একপ্রকার নিদ্রার মতন আসে, তাকে যোগনিদ্রা বলে। সে অবস্থায় অনেক সাধক ভগবানের রূপ-দর্শন পায়।

৩। ধ্যান এমন করবে যে তাতে একেবারে তন্ময় হয়ে যাবে - ডাইলিউট (dilute) হয়ে যাবে; যখন ঠিক ধ্যান হয়, পাখীরা তার গায়ে বসে, কিন্তু সে টের পায় না। মা-কালীর মন্দিরের নাটমন্দিরে আমি যখন বসে ধ্যান করতুম, তখন সেখানকার লোকেরা বলতো, "আপনার গায়ে চড়াই ও শালিক পাখী বসে খেলা করে।"

No comments:

Post a Comment