Sunday, February 11, 2018

অবতার

১। বড় বড় বাহাদুরী কাঠ যখন ভেসে আসে, তখন কত লোক তার ওপরে চড়ে চলে যায়। তাতে সে ডোবে না। সামান্য একখানা কাঠে একটা কাক বসলে অমনি ডুবে যায়। তেমনি যখন অবতারাদি আসেন কত শত লোক তাঁকে আশ্রয় ক'রে তরে যায়। সিদ্ধ লোক নিজে কষ্টেসৃষ্টে যায় মাত্র।

২। রেলের ইঞ্জিন আপনি চলে যায় ও কত মালবোঝাই গাড়ি টেনে নিয়ে যায়; অবতারেরাও সেই রকম সহস্র সহস্র লোকদের ঈশ্বরের নিকট নিয়ে যান।

No comments:

Post a Comment