১। যে হবিষ্যান্ন ভক্ষণ করে, কিন্তু ঈশ্বরলাভ করতে চায় না, তার হবিষ্যান্ন গোমাংসতুল্য হয়। আর যে গোমাংস ভক্ষণ করে কিন্তু ভগবানকে লাভ করবার চেষ্টা করে, তার পক্ষে গোমাংস হবিষ্যান্নের তুল্য হয়।
২। স্বর্গীয় মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শাশুড়ি একদিন পরমহংসদেবকে দর্শন করতে এসেছিলেন। ঠাকুর তাঁকে বলেছিলেন, "তোমরা বেশ আছ, সংসারে থেকে ভগবানেতে মন রেখেছ।" তিনি বললেন, "কই, আমাদের আর কিছুই হল না; এখনও আমি যার-তার এঁটো খেতে পারি না।" ঠাকুর বললেন, "সে কি গো? যার তার এঁটো খেলেই কি সব হল? কুকুর, শেয়াল সবারই এঁটো খায়, তা বলেই কি তাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে?"
No comments:
Post a Comment